শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে দমকাঝোড়ো বাতাস বইতে পারে। হতে পারে বজ্রপাত।
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবেই বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। মেঘলা আকাশের সম্ভাবনা; বৃষ্টির অনুকূল পরিবেশ দক্ষিণবঙ্গে। সিকিম এবং উত্তরবঙ্গের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে। তার প্রভাবেই ঝড়-বৃষ্টি।
বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা করে দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ ২৪ পরগনাতে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
সোমবার বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দু এক জায়গায় হবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে। এসব জেলাতেই দমকা ঝড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দু এক জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সাময়িকভাবে দুর্যোগের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এর মধ্যে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা।
বাকি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়াতে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ২-১ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। এই সব জেলাতেই দমকা ঝড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।
উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।
বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। এই সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে বাতাস বইতে পারে। দার্জিলিং কালিম্পং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।