ইরান থেকেও ভয়ঙ্কর পাকিস্তান - মার্কিন গোয়েন্দা সংস্থা

এই রিপোর্ট সামনে আসার পরে দেখতে হবে পাকিস্তান বন্ধু ট্রাম্পের কি বক্তব্য। সেই প্রতিক্রিয়া অবশ্য এখনও পাওয়া যায় নি। পারমাণবিক অস্ত্র বানাচ্ছে ইরান! এই আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশটিতে ভয়ংকর হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং ইজরায়েল। কিন্তু ইরানের মতোই বিপজ্জনক হয়ে উঠছে পাকিস্তান-এমনটাই জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড। তাঁর মতে, গত কয়েকবছরে দ্রুত মিসাইল তৈরি করছে পাকিস্তান। পারমাণবিক অস্ত্রভাণ্ডারও বাড়াচ্ছে। আগামী দিনে আমেরিকার উপরেও আঘাত হানার ক্ষমতা পেয়ে যাবে পাকিস্তান, হুঁশিয়ারি গ্যাবার্ডের। তুলসী জানিয়েছেন, “গত কয়েকবছর ধরে ইরান, চিন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো দেশগুলি নিজেদের অস্ত্রভাণ্ডার অনেক উন্নত করেছে। বিশেষত মিসাইল বিভাগকে আরও শক্তিশালী করা হয়েছে এই দেশে। পূর্ব এশিয়া থেকেও যেন আমেরিকা পর্যন্ত পৌঁছে যেতে পারে, এমন শক্তিশালী মিসাইল তৈরি করছে এই দেশগুলি।” 

এই শক্তিশালী মিসাইলগুলির অধিকাংশই পারমাণবিক, এমনটাই আশঙ্কা করছেন গ্যাবার্ড। এই প্রত্যেকটি দেশের সঙ্গেই পাকিস্তানের নামও উল্লেখ করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়েও সতর্ক থাকা উচিত আমেরিকার। মার্কিন গোয়েন্দাপ্রধানের মতে, আগামী দিনে আমেরিকাকে নিশানা করে আরও বেশি আক্রমণ শানাতে পারে ‘শত্রু’ দেশগুলি। গোয়েন্দা বিভাগের পরিসংখ্যান প্রকাশ করে তুলসী জানিয়েছেন, বর্তমানে আমেরিকার উপর হামলা করার ক্ষমতা আছে ৩ হাজার মিসাইলের। কিন্তু আগামী ৯ বছরের মধ্যে সেই সংখ্যাটা পৌঁছে যাবে ১৬ হাজারে, এমনটাই মনে করছেন তুলসী।

Post a Comment

Previous Post Next Post