তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের শ্বশুর ও শ্যালক গ্রেপ্তার, কোন মামলায়?


তৃণমূল সাংসদ এবং জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের ৩ আত্মীয় গ্রেপ্তার। মুম্বইয়ের বাইকুল্লা থেকে ইউসুফ পাঠানের শ্বশুর, শালা এবং আরও এক আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এক ব্যক্তিকে বেধড়ক মারধরের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।শনিবার ইউসুফ খান নামে স্থানীয় এক বাসিন্দা বাড়ি ফেরার সময়ে তাঁর গাড়ি রাস্তার খন্দের জমা জলে পড়ে। তার জেরে জল ছিটকে শোয়েব খানের গায়ে লাগে। IANS-সূত্রের খবর, এই শোয়েব ইউসুফ পাঠানের আত্মীয়। ইউসুফ খানের দাবি, তিনি গাড়ি থামিয়ে এই ঘটনার জন্য ক্ষমা চান। কিন্তু তা ঝগড়ায় গড়িয়ে যায়। শোয়েব খান তাঁকে মারধর করেন এবং গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দেন বলে অভিযোগ। এরপরে পরিবারের সঙ্গে থানায় অভিযোগ জানাতে যাওয়ার সময়ে রাস্তায় খালিদ খানের সঙ্গে দেখা হয় ইউসুফ ও তাঁর বাড়ির লোকদের। খালিদ খান ইউসুফ পাঠানের শ্বশুর।অভিযোগ, সেই সময়ে খালিদ খান, শোয়েব খান এবং শেহবাজ পাঠান নামে আরও একজনের সঙ্গে ইউসুফ খান ও তাঁর পরিবারে ফের ঝামেলা শুরু হয়। সেই সময়ে ফের ইউসুফ খানের উপর হামলা করা হয় বলে অভিযোগ। সেই সময়ে ইউসুফ খানের ভাইয়ের হাত ভেঙে যায়, আরও এক আত্মীয়ের গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, ইউসুফ পাঠানের ৩ আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে। আদালত থেকে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে এবং অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হয়েছে। বাঁশের লাঠি ও বেসবল ব্যাট নিয়ে হামলা করা হয়েছিল, সেগুলি উদ্ধার করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post