প্রচুর ফৌজদারি মামলা রয়েছে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে



প্রচুর ফৌজদারি মামলা রয়েছে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে 

  প্রতি বছর নির্বাচনের আগে সামনে আসে প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলার সংখ্যা। এবার প্রতমদফা ভোট একদম দোর গোড়ায়। প্রথম দফায় ১৫২টা সিটে লড়াই হবে। আর ঘটনাচক্রে তারমধ্যে ১০৬ জন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আছে ফৌজদারি মামলা - যা মোটেও খুবই স্বস্তির বিষয় নয়। এর মধ্যে ৯৬ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের অভিযোগ, যার মধ্যে খুন, খুনের চেষ্টা এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধের মতো অভিযোগও রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামেই রয়েছে সর্বাধিক ২৯টি মামলা।মোট ১৭৪৫ জন প্রার্থীর মধ্যে ৩৪৫ জন (২৩ শতাংশ) তাঁদের হলফনামায় ফৌজদারি মামলার কথা উল্লেখ করেছেন। এর মধ্যে ২৯৪ জনের (২০ শতাংশ) বিরুদ্ধে গুরুতর অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে।

  খুনের মামলা রয়েছে ১৯ জনের বিরুদ্ধে, আর খুনের চেষ্টার অভিযোগ রয়েছে ১০৫ জনের বিরুদ্ধে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে ৯৮ জনের বিরুদ্ধে, যার মধ্যে ধর্ষণের মামলায় অভিযুক্ত ৬ জন। দলগত পরিসংখ্যান অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের ১৪৮ জন প্রার্থীর মধ্যে ৬৩ জনের (৪০ শতাংশ) বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে ৪৮ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সিপিএমের ৯৮ জন প্রার্থীর মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে মামলা রয়েছে, গুরুতর অভিযোগ রয়েছে ৩৬ জনের বিরুদ্ধে। কংগ্রেসের ১৫১ জন প্রার্থীর মধ্যে তুলনামূলকভাবে কম, ৩৯ জনের বিরুদ্ধে মামলা, যার মধ্যে ৩৩ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।

Post a Comment

Previous Post Next Post