হুমায়ুনের ভিডিও বিতর্কে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, সটান মোদিকে নিশানা করে বললেন, ‘আমোদী-প্রমোদীবাবুকে…’



কলকাতা: হুমায়ুন কবীরের ভিডিও বিতর্কে এবার মুখ খুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তিনি। হুমায়ুন নিজে যেখানে ভিডিও-র সত্যতা স্বীকার করছেন, মোদি খামোকা শাক দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন মমতা। ১০০০ কোটি টাকার 'ডিল' যদি করতে পারে, তাহলে গ্যাস, পেট্রোলের দাম কেন কমানো হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবাসরীয় প্রচারে খণ্ডকোষ থেকে হুমায়ুনের ভিডিও বিতর্কে মুখ খুললেন মমতা। তাঁর বক্তব্য, "একটা পার্টিকে ভাগ করার জন্য, হিন্দু-মুসলমান করার জন্য...১০০০ কোটি টাকার ডিল করেছে। তার জবাবে আবার আমোদী-প্রমোদীবাবুকে রাস্তায় নামতে হয়েছে! তিনি বলছেন, এটা নাকি আর্টিফিশিয়াল! যে করেছে সে বলছে ভিডিও সত্য। তাহলে আপনি আর কত শাক দিয়ে মাছ ঢাকবেন!" (Mamata Banerjee News

মোদিকে নিশানা করে মমতা আরও বলেন, "অনেক টাকা না! যখন গ্যাসের দাম বাড়ে, পেট্রোলের দাম বাড়ে যখন, কেন কমান না? নির্বাচনের পরই হু হু করে দাম বাড়বে। গ্যাস পাবেন না, পেট্রোল পাবেন না। হোটেল, রেস্তরাঁ বন্ধ হয়ে যাবে। ভাবুন, চিন্তা করুন। যতই ভয় দেখাক, টাকা দিক, যাই করুক...পয়সা দিয়ে মিছিলে নিয়ে যাচ্ছে, যান, কিন্তু ভোট দেবেন না। বিজেপি-কে ভোট দিলে নোটবন্দির মতো ঘরবন্দি হয়ে যাবেন। ১০০০ টাকা করে নিয়ে আধার কার্ড করেছে। এখন বলছে ভোটের জন্য আধার কার্ড, নো পাপা।"

হুমায়ুনের ভিডিও প্রসঙ্গে একদিন আগে মন্তব্য করেছিলেন মোদি। মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিজেপি-র প্রচার সভা থেকে তাঁকে বলতে শোনা যায়, "ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল নিজেদের পরাজয় দেখতে পাচ্ছে। তাই AI ব্য়বহার করে, ভুয়ো ভিডিও বানিয়ে মিথ্য়ে প্রচার শুরু করেছে। অসম আর পুদুচ্চেরীতেও হয়েছে এমন। আপনাদের সতর্ক করছি। এগুলিতে বিভ্রান্ত হবেন না। ভোট দিতে যান দলে দলে। জয়ী করুন বিজেপি-কে।" এবার তাঁর সেই মন্তব্যকেই কটাক্ষ করলেন মমতা।

ভোটের আগে সম্প্রতি একটি ভিডিও 'ফাঁস' করে তৃণমূল, যাতে একাধিক বিস্ফোরক দাবি করতে শোনা যায় হুমায়ুনকে। বিজেপি-র সঙ্গে হাত মেলানো থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বোঝাপড়ার কথা শোনা যায় তাঁর মুখে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তিনি উপমুখ্যমন্ত্রী হতে পারেন বলেও ইঙ্গিত দেব। এমনকি ১০০০ কোটির ডিল হয়েছে, যার মধ্যে থেকে ৩০০ কোটি নিজের কাছে রেখে দেবেন তিনি। এমনকি বাবরি মসজিদ নির্মাণ, মুসলিম আবেগ নিয়েও বিস্ফোরক দাবি করেন হুমায়ুন। 

গোড়ায় ভিডিওটি AI দিয়ে তৈরি বলে দাবি করেছিলেন হুমায়ুন। যদিও পরে সুর পাল্টে ফেলেন তিনি। এখন তাঁর দাবি, ১৯ মিনিটের ভিডিও-ই প্রকাশ করেছে তৃণমূল। গোটা ভিডিও-টি আসলে ৫১ মিনিটের। আসাদউদ্দিন ওয়েইসির দলের সঙ্গে ২০ কোটি টাকায় ডিল হয়েছে তৃণমূলের, তাই ওয়েইসি তাঁর সঙ্গে জোট ভেঙে দিয়েছেন বলেও দাবি করেন। 

Post a Comment

Previous Post Next Post