হরমুজ পার হওয়ার জন্য ভারতকে কোনও শুল্ক দিতে হবে না - ইরান

এই ঘোষণায় বহু রাষ্ট্র ভারতের উপর ক্ষোভ প্রকাশ করলেও ইরান মনে করে ভারত ইরানের অন্যতম এক বন্ধু রাষ্ট্র। তাই চড়া শুল্কের বিনিময়ে হরমুজ পারের অনুমতি পাচ্ছে ভারতের জ্বালানিবাহী জাহাজগুলি! মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে এই তথ্যে শোরগোল পড়েছিল দেশে। সেই জল্পনায় এবার দাঁড়ি টানল খোদ ইরান। সম্প্রতি দেশের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই ইস্যুতে মুখ খুললেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি। তিনি জানালেন, হরমুজ পার হওয়ার জন্য ভারতকে কোনও শুল্ক দিতে হচ্ছে না। ভবিষ্যতেও হরমুজে ভারতের জন্য অবাধ যাতায়াতের অনুমতি থাকবে।সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি রাষ্ট্রদূত ফাতালিকে প্রশ্ন করা হয়েছিল, হরমুজে ভারতীয় জাহাজের উপর কোনওরকম শুল্ক নেওয়া হচ্ছে কিনা।

উত্তরে তিনি বলেন, “আপনারা ভারত সরকারকে জিজ্ঞাসা করতে পারেন যে আমরা এখনও পর্যন্ত ভারতের জাহাজ থেকে কোনও অর্থ নিয়েছি কিনা। এই কঠিন সময়েও আমাদের মধ্যে সম্পর্ক ভালো রয়েছে। আমরা বিশ্বাস করি, ভারত ও ইরানের সম্পর্ক এক হতে পারে।” এছাড়াও ভারতীয় জাহাজগুলিকে নিরাপদে হরমুজ পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়ে ইরানের রাষ্ট্রদূত বলেন, “ভারত ও ইরানের সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও আস্থাপূর্ণ। কঠিন সময়ে ভারত নিজেকে ইরানের একজন বিচক্ষণ ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রমাণ করেছে এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনও অত্যন্ত গভীর।”

Post a Comment

Previous Post Next Post