ককরোচ পার্টির আন্দোলনে যোগ দিতে দিল্লি আসা আটকান ! রাজ্যে-রাজ্যে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের



নয়াদিল্লি :  ককরোচ পার্টির যন্তর মন্তর অভিযান ঘিরে সকাল থেকেই রাজধানী দিল্লি সরগরম। ককরোচ জনতা পার্টিকে রুখতে , আন্দোলনকারীদের আটকাতে দেশের রাজধানীকে কার্যত দুর্গে পরিণত করেছে প্রশাসন। সেই সঙ্গে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারগুলিকেও। ইন্ডিয়া টুডে সূত্রে খবর, বিভিন্ন রাজ্য থেকে যাতে আন্দোলনকারীরা দেশের রাজধানীতে সমবেত হতে পারে, তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকেও। দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে পৌঁছে গিয়েছে চিঠি। রাজ্যগুলিকে দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় রেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ছাত্র-যুবদের আন্দোলন মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ২০ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মীকে। সন্ধে ৬টা পর্যন্ত ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ, বাতিল দিল্লিমুখী ও দিল্লি থেকে যাতায়াতকারী ৭৫টি ট্রেন। মোতায়েন প্রায় ২৩ হাজার নিরাপত্তাকর্মী। নজরদারি দিল্লির সীমানাতেও। জনপথ-কর্তব্য়পথ এলাকার ৪ কিলোমিটারের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। আঁটসাঁট করা হয়েছে যন্তর মন্তরের নিরাপত্তা। বন্ধ থাকছে দিল্লির একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। সকুল-কলেজগুলোতে আজ অনলাইনে ক্লাসের ঘোষণা করা হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষাও। ভোর ৪টে থেকে থেকে দুপুর ২টো পর্যন্ত, নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে সব মেল আর এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post