কলকাতা : বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোমবার সকালে। বিধানসভার শৌচালয় থেকে উদ্ধার হয় ক্যান্টিন কর্মীর দেহ। শৌচালয়ের সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন ক্যান্টিন কর্মী উমেশচন্দ্র দাস।
পুলিশ সূত্রে খবর, বিধানসভার শৌচালয় থেকে দেহ উদ্ধার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ । তারপর দেহটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হবে সোমবারই।