খবর বাংলা ডিজিটাল ডেস্ক : অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন শত্রুঘ্ন সিনহা। মেয়ে সোনাক্ষী সিনহার বিয়ের পর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এখন কেমন আছেন তিনি?
জানা গিয়েছে ৩ জুলাই, বুধবার ছেলে লব সিনহার হাত ধরে বাড়ি ফিরলেন শত্রুঘ্ন সিনহা। সোনাক্ষী এবং জাহিরের বিয়ের পর থেকেই নানা জল্পনা শোনা গিয়েছিল, লবও একটি পোস্ট করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি সোনাক্ষীর বিয়ে নিয়ে মোটেই খুশি নন। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন শত্রুঘ্ন। এবার জানা গেল সিনহা পরিবারের জন্য সুখবর, রামায়ণে ফিরেছেন বর্ষীয়ান অভিনেতা তথা এমপি।
শত্রুঘ্ন সিনহা কেন হাসপাতালের ভর্তি হয়েছিলেন সেটা নিয়েও নানা ধরনের কথা শোনা জাহম কেউ বলেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত এমপির নাকি ভাইরাল ফিভার হয়েছে। কেউ আবার জানান অভিনেতা নাকি পড়ে গিয়েছেন। তাতেই তাঁর পাঁজরে চোট লেগেছে। তবে এসবই কেবল জল্পনা। আসলে কী হয়েছিল সেই কথা নিজেই শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন। বলেছেন, তিনি রুটিন চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন।
এদিন যে শত্রুঘ্ন সিনহা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সেই খবর নিশ্চিত করে জানিয়েছেন অভিনেতার পরিবারের ঘনিষ্ট পহেলাজ নিহলানি। এদিন হাসপাতাল থেকে অভিনেতাকে আনতে তাঁর ছেলে লব এবং স্ত্রী পুনম সিনহা গিয়েছিলেন।
প্রসঙ্গত গত ২৩ জুন আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। তাঁদের বিয়েতে পুনম এবং শত্রুঘ্নকে দেখা গেলেও দেখা মেলেনি লব এবং কুশের। সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খোলেন লব। তিনি স্পষ্ট করে দেন যে বোনের শ্বশুরবাড়ির লোকজনকে তাঁর পছন্দ নয় তাই সেখানে যাননি।