হরিশ মুখার্জি রোডে গাছ ভেঙে বিপত্তি। রাস্তার উপরেই বিশাল বড়ো গাছের অংশ পড়ে যায় পাশে দাঁড়িয়ে থাকা ট্যাক্সির পিছনের অংশে। ট্যাক্সিতি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় ট্যাক্সির চালক গাড়িতে ছিলেন না, নয়তো তারও প্রানহানি ঘটতে পারতো এমনটাই বলছেন ওই ট্যাক্সির চালক। চোখে মুখে আতঙ্কের ছপ্। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে কলকাতা পুরসভার আধিকারিকরা। গ্যাস কাটার দিয়ে গাছের অংশ কাটা হচ্ছে, রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। এই ঘটনায় একজন সাইকেল আরোহী আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।