খবর বাংলা ডিজিটাল ডেস্ক : বাংলার নারী নির্যাতনের অভিযোগ নিয়ে সংসদে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্দেশখালি থেকে চোপড়া গণপিটুনি প্রসঙ্গে রাজ্যের শাসকদলকে তোপ দাগলেন তিনি। আর সেই ইস্যু নিয়ে বিরোধীদেরও কটাক্ষ করলেন।
এদিন তাঁকে বলতে শোনা যায়, ”নারী নির্যাতন নিয়ে বিরোধীদের ‘সিলেক্টিভ’ মানসিকতা অত্যন্ত উদ্বেগজনক। আমি বাংলার একটি ভিডিও সোশাল মিডিয়ায় দেখেছি যেখানে এক মহিলাকে মারধর করা হচ্ছে। সন্দেশখালিতে যা হয়েছে… কিন্তু এসব নিয়ে সিনিয়র নেতাদের (বিরোধী দলের) মুখে কোনও কথা নেই।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন রাজ্যসভায় ভাষণ দিতে উঠতেই প্রবল হট্টগোল শুরু করে বিরোধী শিবির। যদিও বিরোধীদের বাধাকে উপেক্ষা করে নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “জনগণের আস্থা শুধু এনডিএ-র উপর রয়েছে। এই নির্বাচন শুধু গত ১০ বছরের কৃতিত্বকে সিলমোহর নয়, ভবিষ্যতের উন্নয়নেরও এক সুযোগ। দেশের অর্থব্যবস্থা ১০ থেকে ৫ নম্বরে উঠে এসেছে।