এশিয়া কাপ সেমিফাইনালে হবে না ভারত-পাকিস্তান লড়াই! পিছনে রয়েছে এই বিশেষ কারণ


ক্রিকেট ময়দানে ভারত এবং পাকিস্তান যখনই একে অপরের বিরুদ্ধে খেলতে নামে, তখনই একটা আলাদা উত্তেজনা তৈরি হয়। বর্তমানে ভারতের যুব ক্রিকেটাররা ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) অংশগ্রহণ করছে। যেটা আসলে রাইজ়িং স্টারস টুর্নামেন্ট নামে বেশি পরিচিত। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানের মধ্যে একবার ম্য়াচ আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচে ভারতীয় এ দল হেরে গিয়েছিল। যদিও দুটো দলই আপাতত সেমিফাইনালের যোগ্য়তা অর্জন করে ফেলেছে। কিন্তু, সেমিফাইনাল পর্বে তারা একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে না। এর পিছনে রয়েছে একটি বিশেষ কারণ।

এই কারণেই সেমিফাইনাল পর্বে মুখোমুখি হবে না ভারত পাকিস্তান
এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান দুটো দলই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলেছে। কিন্তু, এই দুটো দলের মধ্যে সেমিফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে না। কারণ, ভারত এবং পাকিস্তান দুটো দলই রয়েছে একই গ্রুপে। সেকারণে লিগ পর্বে তারা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। কিন্তু, সেমিফাইনাল পর্বে দুটো দলই অন্য গ্রুপের বিরুদ্ধে খেলতে নামবে। ভারত এবং পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান। এই দুটো দলই আপাতত টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

সেমিফাইনালে যাবে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যে কোনও একটি দল

দ্বিতীয় গ্রুপের কথা যদি বলতে হয়, তাহলে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ছাড়া হংকংও রয়েছে। হংকং ক্রিকেট দল ইতিমধ্যে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। যদি সেমিফাইনালের কথা হলে হয়, তাহলে বাংলাদেশের যোগ্যতা অর্জন যে আপাতত সময়ের অপেক্ষা, তা বলা যেতেই পারে। তবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যে কোনও একটি দল পরবর্তী রাউন্ডে যাবে। শেষ চারে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে না। বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যে কোনও একটি দলের বিরুদ্ধে তাদের খেলতে হবে।

Post a Comment

Previous Post Next Post