কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা


শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে চলেছে ‘কলকাতা দর্শন’ নামের দুটি বিশেষ এসি ভলভো বাস ট্যুর। পর্যটকরা আরামদায়ক বাসে পেশাদার গাইডের সঙ্গে ঘুরে দেখতে পারবেন শহর ও শহরতলীর উল্লেখযোগ্য দর্শনীয় স্থান।

পরিবহণ দফতর সূত্রে খবর, প্রথম প্যাকেজটি ইকোপার্ক কেন্দ্রিক। এতে পর্যটকদের নিয়ে যাওয়া হবে ইকোপার্ক, মাদারস ওয়াক মিউজিয়াম, নিউটাউন হরিণালয়, মিষ্টি হাব, ইকো আর্বান ভিলেজ, বিশ্ববাংলা গেট ও নজরুল তীর্থসহ নিউটাউনের একাধিক জনপ্রিয় স্থানে।

অন্যদিকে কালীঘাট ট্যুর প্যাকেজে ঘুরিয়ে দেখানো হবে শহরের ঐতিহ্যমণ্ডিত এলাকা—ভিক্টোরিয়া মেমোরিয়াল, ন্যাশনাল লাইব্রেরি, আলিপুর জেল মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম, ইডেন গার্ডেন্স, হাওড়া ব্রিজ, হাওড়া ফুলবাজার, প্রিন্সেপ ঘাট, ট্রাম স্মরণিকা ও নন্দন চত্বর।

Post a Comment

Previous Post Next Post