চিংড়িহাটা মেট্রোর কাজ শুরুতে ‘বাধা’, জট কাটাতে ফের হাই কোর্টে RVNL


চিংড়িহাটা মেট্রো নিয়ে রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষের দড়ি টানাটানি। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ওই সংস্থা।

শুক্রবার মামলার শুনানিতে হাই কোর্টে আরভিএনএলের দাবি, রাজ্যের সঙ্গে মেট্রোর বৈঠকের পরেও চিংড়িহাটায় শুরু করা যাচ্ছে না মেট্রোর (Chingrighata Metro) কাজ। যৌথ বৈঠকে সিদ্ধান্তের পরেও রাস্তা বন্ধ করছে না প্রশাসন। আইনজীবীর দাবি, যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল নভেম্বরের শনি ও রবিবার রাস্তা বন্ধ রেখে মেট্রোর কাজ হবে। সেটা কার্যকর না হওয়ায় আটকে আছে মেট্রোর কাজ। রাজ্যের তরফে জানানো হয়, ইডেনে টেস্ট ম্যাচ এবং ম্যারাথন থেকে রাস্তা বন্ধ করা যাচ্ছে না। RVNL-কে লিখিত আকারে আবেদন জানানোর নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

Post a Comment

Previous Post Next Post