SIR-এর অতিরিক্ত কাজের চাপেই শেষ জীবন? বাড়ির পাশেই BLO–র ঝুলন্ত দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য


রাজ্যে এসআইআর–এর কাজ চলাকালীন একের পর এক মৃত্যুর অভিযোগ সামনে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)–র দায়িত্বে থাকা এক বুথ লেভেল অফিসারের (BLO) ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে জলপাইগুড়ির মালবাজারে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বুধবার সকালে বাড়ির পাশেই উদ্ধার হয় শান্তি মুনি ওরাওঁ নামে এক মহিলার ঝুলন্ত দেহ।

পেশায় তিনি ছিলেন এক আইসিডিএস কর্মী এবং বর্তমানে এসআইআর–এর কাজে নিযুক্ত বুথ লেভেল অফিসার। মৃতের পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ ও মানসিক যন্ত্রণাই শান্তি মুনিকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরেই তিনি এসআইআর–এর কাজ নিয়ে প্রচণ্ড চাপে ছিলেন। এই ঘটনার খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment

Previous Post Next Post