SIR কাজের মাঝে BLO-র মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর, অসুস্থ কর্মীকেও অনুদান


এসআইআর কার্যক্রম চলাকালীন দুই BLO-র মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্তব্যরত অবস্থায় মৃত্যু হওয়া দুই বিএলও কর্মীর পরিবারকে রাজ্য সরকার দু’ লক্ষ টাকা করে অনুদান দেবে। এছাড়া এসআইআর-এর কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা এক বিএলও কর্মীর চিকিৎসার জন্য এক লক্ষ টাকা দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত কয়েকদিন ধরে এসআইআর আতঙ্কে অসুস্থতা ও মৃত্যুর খবর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিলছে। এই পরিস্থিতিতে এসআইআর কাজ স্থগিত রাখার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post