নতুন বছরের শুরুতেই শীতের ভোলবদল! বঙ্গে বাড়ছে তাপমাত্রা, কবে ফিরবে কাঁপুনি?


বছরের শুরুতেই গোটা রাজ্য জুড়ে জাঁকিয়ে ঠান্ডার দাপট লক্ষ্য করা গিয়েছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কনকনে শীতে কার্যত কাপছিল জনজীবন। তবে সেই তীব্র শীতের অনুভূতি এবার খানিকটা হলেও ফিকে হতে চলেছে। কারণ, রাজ্যে ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ আজ এবং আগামীকাল রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টা রাজ্য জুড়ে এমনই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহের গোটা সময়টাই এই পরিস্থিতি বজায় থাকবে। অর্থাৎ শীতের আমেজ থাকলেও তীব্র ভয়াল শীতের প্রকোপ আপাতত নেই। তবে সপ্তাহ শেষে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহের গোটা সময়টাই এই পরিস্থিতি বজায় থাকবে। অর্থাৎ শীতের আমেজ থাকলেও তীব্র ভয়াল শীতের প্রকোপ আপাতত নেই। তবে সপ্তাহ শেষে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

ফের শীতের কামড় আগামী সপ্তাহে
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরু থেকেই ফের তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে মঙ্গলবার থেকে রাজ্যে আবারও শীতের ঝাঁকুনি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট
এদিকে, আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া, বীরভূম, বাঁকুড়া সহ একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজে কুয়াশা কেটে যাবে।

Post a Comment

Previous Post Next Post