সুপ্রিম কোর্টে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা, কিছু ক্ষণ পরেই এসআইআর মামলার শুনানি শুরু হবে শীর্ষ আদালতে


প্রধান বিচারপতির এজলাসে আইনজীবীরা
প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত হলেন আইনজীবীরা। কিছু ক্ষণ পরেই পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি শুরু হবে এই এজলাসে।

সুপ্রিম কোর্টে ঢুকলেন মুখ্যমন্ত্রী
সুপ্রিম কোর্টে ঢুকলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন অন্য আইনজীবীরা। তাঁর করা এসআইআর সংক্রান্ত মামলায় মমতা নিজেই সওয়াল করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। আপাতত তাঁর পরনে আইনজীবীদের জন্য নির্দিষ্ট পোশাক কালো গাউন বা শামলা নেই। তবে গলায় রয়েছে একটি কালো চাদর। 

রাজ্যের সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জি
মুখ্যমন্ত্রীর আবেদন, শুনানির পরে যাচাইপ্রক্রিয়ার সময় রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মমতার আর্জি, যে সব ক্ষেত্রে অন্য রাজ্যের নথি যাচাইয়ে পাঁচ দিনের বেশি সময় লাগছে, সে সব ক্ষেত্রে স্থানীয় ইআরও-কে নিষ্পত্তির অনুমতি দিক কমিশন।

মাইক্রো অবজ়ার্ভারদের প্রত্যাহার করার নির্দেশ
সুপ্রিম কোর্টে মমতার আবেদন, পশ্চিমবঙ্গ থেকে সব মাইক্রো অবজ়ারভারকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হোক। এর পাশাপাশি তাঁর আর্জি, মাইক্রো অবজ়ারভাররা যেন কোনও আইনি ক্ষমতা ব্যবহার না-করেন। যেমন—শুনানিতে অংশগ্রহণ বা যাচাই প্রক্রিয়ায় হস্তক্ষেপ।

Post a Comment

Previous Post Next Post