দেশজুড়ে অচল হবে ওলা-উবের পরিষেবা, দিনক্ষণ জেনে নিন এখনই


নিজস্ব প্রতিনিধি : এই ধরণের বাণিজ্যিক সংস্থার সঙ্গে সরকার যে ধরণের নিয়ম বা নীতি চালু করেছে তা চালকদের পক্ষে ক্ষতিকারক বলেই মনে করছেন তারা। অবিলম্বে তাদের ভাড়া বৃদ্ধির দিকটি দাবি করা হয়েছে। নিয়মের দিক থেকেও খানিকটা শিথিলতার দাবি করা হয়েছে।

এই ধর্মঘটের ডাক দিয়েছে তেলেঙ্গানার গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়াকার্স ইউনিয়ন। তারা জানিয়েছে দিয়েছে গোটা দেশেই শনিবার টানা ৬ ঘন্টা ধরে এই পরিষেবা মিলবে না। বুধবার তারা এই বিষয়টি সামাজিক মাধ্যমে শেয়ার করেছে। সেখানে তারা সমস্ত চালকদের কাছে এই অনুরোধ রেখেছেন।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে হারে তারা ভাড়া পাচ্ছেন তা যথেষ্ঠ নয়। ফলে সেখান থেকে তারা নিজেদের দাবিতে অনড় থাকবেন। ইতিমধ্যে তারা মোটর ভেহিকেল গাইডলাইন মেনে চলছেন। তবে সেখানেও তাদের সমস্যা বেশি হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যদি তাদের ভাড়ার দিকটি সরকার না দেখে তাহলে আগামী দিনে তারা আরও বড় সিদ্ধান্ত নেবেন। সেখানে সবথেকে বেশি ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ। নিজেদের দাবি নিয়ে তারা এর আগে বহুবার জানিয়েছিল তবে তাতে কোনও কাজ হয়নি বলেও জানিয়েছেন তারা।


এদিকে এই ধর্মঘটের দিন ঘোষণার পর থেকেই অনেকটা চাপে পড়ে গিয়েছেন সাধারণ মানুষ। বহু ব্যক্তি রোজ ওলা, উবের ব্যবহার করেন। সেখানে তাদের বিকল্প পথ ভাবতেই হবে। এতদিন ধরে তারা যে অতি সহজে এই পরিষেবা পেয়েছেন। সেখান থেকে এই ধর্মঘটের জেরে সমস্যা বাড়বে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে তারা দীর্ঘদিন ধরেই নিজেদের দাবি রাখছিলেন। তবে সরকার সেখানে কোনও কর্ণপাত করেনি। এবার তাদের কাছে ধর্মঘট ছা়ডা কোনও বিকল্প পথ নেই। সেখান থেকে তারা অসুবিধার কথাটিও মাথায় রেখেছেন। ফলে সেখান থেকে তারা একটি নির্দিষ্ট সময়ের জন্যেই এই ধর্মঘট ডাকছেন। নির্দিষ্ট সময় হয়ে গেলেই এই ধর্মঘট উঠে যাবে বলেই জানিয়ে দিয়েছেন সংগঠনের নেতারা। তবে যে ৬ ঘন্টা তারা ধর্মঘট করবেন সেখানে ভোগান্তির পরিমান বাড়বে বলেই খবর মিলেছে। 

Post a Comment

Previous Post Next Post