টি-২০ বিশ্বকাপে লজ্জার রেকর্ড, শ্রীলঙ্কার উপর চাপল কলঙ্কের বোঝা!


২০২৬ টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা (Sri Lanka Cricket Team) তাদের প্রথম ম্য়াচে জয়লাভ করেছে। প্রথম ম্য়াচে তারা আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করেছে। এই ম্য়াচে শ্রীলঙ্কা জয়লাভ করলেও, দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার দাসুন শনাকা (Dasun Shanaka) একটি লজ্জার রেকর্ড কায়েম করেছেন। এমন একটি রেকর্ড দাখিল হয়েছে, যা প্রত্যেক ক্রিকেটারই এড়াতে চাইবেন। উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই ম্য়াচে তিনি রানের খাতাই খুলতে পারেননি। আসুন, সেই অনিচ্ছাকৃত রেকর্ডের ব্যাপারে আলোচনা করা যাক...

সবচেয়ে বেশি 'ডাক' হওয়ার রেকর্ড
২০২৬ টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক দাসুন শনাকা আয়ারল্যান্ডের বিরুদ্ধে রানের খাতা খুলতে পারেননি। বেরি ম্য়াকার্থীর বলে তিনি মার্ক এডায়ারের হাতে ক্যাচ তুলে দেন। আর সেইসঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি সবচেয়ে বেশি 'ডাক' হওয়ার রেকর্ড কায়েম করে ফেললেন। প্রসঙ্গত, শনাকা এখনও পর্যন্ত মোট ১৬ বার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শূন্য রানে আউট হলেন। শনাকার আগে এই রেকর্ড রাওয়ান্ডার ক্রিকেট দলের ব্যাটার জেপ্পি উইমেনিমানার দখলে ছিল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে জেপ্পি মোট ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন। এই তালিকায় তৃতীয় স্থানে নাম রয়েছে আয়ারল্যান্ডের ক্রিকেটার পল স্টারলিংয়ের। 

নেপালের বিরুদ্ধে কোনওক্রমে জয় ইংল্যান্ডের
প্রসঙ্গত, এই টুর্নামেন্টের দ্বিতীয় দিন নেপালের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। এই ম্য়াচে ব্রিটিশরা জয়লাভ করলেও, ভারতের প্রতিবেশী রাষ্ট্রের পারফরম্য়ান্স যথেষ্ট প্রশংসিত হয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করেছিল। জবাবে নেপালও দুর্দান্ত ব্যাট করে। লোকেশ বামের ব্যাটিং সকলের নজর কেড়ে নিয়েছিল। যদিও তারা শেষপর্যন্ত আর ৪ রান করতে ব্যর্থ হয়। ডেল স্টেইন নেপালের পারফরম্য়ান্সের যথেষ্ট প্রশংসা করেন। 

কিউয়িদের বিরুদ্ধে পরাস্ত আফগানরা
এছাড়া দিনের প্রথম ম্য়াচে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করেছিল। ৬৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন গুলবাদিন নাইব। নিউজিল্যান্ডের হয়ে পালটা হাফসেঞ্চুরি হাঁকান দলের ওপেনার টিম সেইফার্ট। শেষপর্যন্ত ১৩ বল বাকি থাকতেই নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়লাভ করে।

Post a Comment

Previous Post Next Post