কয়লা পাচার মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঝাড়খণ্ড-আসানসোল কয়লা পাচার মামলায় দুই ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ED সূত্রে জানা গিয়েছে, দুই ব্যক্তির নাম চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
গত সপ্তাহেই এই দুই ব্যবসায়ীর বাড়ি তল্লাশি অভিযান চালায় ইডির বিশেষ দল। এর মধ্যে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ। এর পরে দুই ব্যবসায়ীকেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ED। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।