পাকিস্তানের মাটিতে ইরান-মার্কিনের শান্তি প্রস্তাব মেনে নিলো ট্রাম্প - অস্বস্তি ভারতের

আমেরিকা-ইরানের মধ্যবর্তী সাঁকো হবে পাকিস্তান? ২৬ দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর যুদ্ধবিরতির লক্ষ্যে ইরানকে যে ১৫ দফা শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, ট্রাম্প প্রশাসনের ওই প্রস্তাব পাকিস্তানই পৌঁছে দিয়েছিল ইরানের কাছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে হঠাৎই গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হয়ে উঠেছে শাহবাজ শরিফ সরকার। মূলত ইসলামাবাদের মাধ্যমেই উভয়পক্ষ বার্তা চালাচালি করছে। এমনকী আগামী দিনে পাকিস্তানের মাটিতে আলোচনার টেবিলে বসতে পারে বিবাদমান দুই দেশ। একথা জনিয়েছেন খোদ পাক প্রধানমন্ত্রী। 

মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে এসেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে আমেরিকার। মঙ্গলবার তিনি দাবি করেন, ইরান তাঁকে বিরাট উপহার পাঠিয়েছে। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে ওরা। আলোচনা সঠিক লোকেদের সঙ্গে চলছে বলেও জানান ট্রাম্প। এসবের মাঝেই সামনে এসেছে পারমাণবিক সক্ষমতা ধ্বংস-সহ ১৫ দফা শর্ত। ওই শর্তাবলী আদৌ ইরান মানবে কি না, যুদ্ধ আদৌ থামবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এর মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, যুদ্ধ থামাতে বৈঠকের আয়োজন করতে তৈরি আছে ইসলামাবাদ। আমেরিকা এবং ইরান রাজি থাকলে এই দ্বন্দ্ব মেটাতে বৈঠকের আয়োজন করতে চায় পাকিস্তান।

Post a Comment

Previous Post Next Post