রাজ্য বিজেপি সূত্রে এমন খবর কিন্তু সামনে আসছে। বৃহস্পতিবার বিকেলের দিকে দ্বিতীয় তথা শেষ দফার লিস্ট বিজেপি প্রকাশ করবে। বুধবার বিজেপির কেন্দ্রীয় ইলেকশন কমিটির বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে চলে এই বৈঠক। আর তাতেই পশ্চিমবঙ্গের বাকি আসনের প্রার্থীদের নাম ঠিক করা হয়ে গিয়েছে বলে খবর। সেই মতো আজই বিজেপির তরফ থেকে বাদবাকি প্রার্থীদের নাম ঘোষণা হয়ে যেতে পারে। প্রসঙ্গত, প্রথম দফার প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে বিজেপি। সোমবার ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আর এই ১৪৪ জনের মধ্যে অধিকাংশই পুরনো মুখ। একুশের বিধানসভা ভোটে জিতে আসা প্রায় সব বিধায়কের উপরই ভরসা রেখেছে গেরুয়া শিবির। তাঁদের টিকিট দেওয়া হয়েছে।
প্রথম থেকেই জল্পনা ছিল ছিল যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে লড়বেন। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরেো প্রার্থী হবেন। আর সেই জল্পনা সত্যি হয়েছে। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে লড়ছেন শুভেন্দু। আর তাতেই রাজ্য রাজনীতিতে আবার উত্তেজনা বেড়েছে। তবে শুভেন্দু অধিকারী একা নন, এর পাশাপাশি খড়্গপুর সদরে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ। আর তাঁকে নিয়েও কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। ইতিমধ্যেই তিনি প্রচার শুরু করে দিয়েছেন। ও দিকে আবার শিলিগুড়ির প্রার্থী শঙ্কর ঘোষের নাম ঘোষণা হতেও উন্মাদনা ছড়িয়েছে তাঁর সমর্থকদের মধ্যে। ১৪৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। বাকি এখনও ১৫০টি আসনে প্রার্থী ঘোষণা। আর সেটাই আজ হতে পারে বলে খবর। আর এখন দেখার, কারা কারা জায়গা পান এই তালিকায়? প্রথমবারের ট্রেন্ড মেনে পুরনো মুখ নাকি নয়া মুখে বাজি ধরতে পারে বিজেপি?