তৃণমূলের তারকা প্রার্থীদের তালিকায় নাম নেই ইমন চক্রবর্তীর

সংগীত শিল্পী ইমন চক্রবর্তী ইদানিং খবরের শিরোনামে। কারণ তাকে হঠাৎ করে খুব ঘন ঘন মুখ্যমন্ত্রীর পাশে দেখা যাচ্ছিল। এমন কি একটা রটনা ছিল তিনি এবার তৃণমূলের প্রার্থী হচ্ছেন। কিন্তু তা ব্য নি। বিগত কয়েক মাস ধরেই বিনোদুনিয়ার অন্দরে ফিসফাস ছিল, ইমন চক্রবর্তী নাকি এবার রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন! এমনকী এও রটে যায় যে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট পেতে চলেছেন। যদিও সেই জল্পনাযজ্ঞে ইমন নিজেই জল ঢেলেছিলেন, তবে অনুরাগীরা মুখিয়ে ছিলেন জোড়াফুল শিবিরের নির্বাচনী তালিকার দিকে। অবশেষে মঙ্গলবার বিকেলে সব জল্পনার অবসান। তৃণমূলের তারকা প্রার্থীদের তালিকায় নাম নেই ইমন চক্রবর্তীর। প্রথমটায় শোনা গিয়েছিল, লিলুয়ার ভূমিকন্যা হিসেবে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হতে পারেন ইমন চক্রবর্তী। 

আসলে গতবছর মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় গিয়েছিলেন তিনি। পরবর্তীতে তাঁর কণ্ঠে উন্নয়নের পাঁচালিও শোনা যায়। দুয়ে দুয়ে চার করে সেখান থেকেই ভোটে লড়ার জল্পনার সূত্রপাত! গুঞ্জন চাউড় হতেই গায়িকাকে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয়। এমনকী তাঁর স্বর্গীয় মাকে নিয়েও কটু মন্তব্য করতে ছাড়েনি নেটবাসিন্দাদের একাংশ। এমতাবস্থায় সোশাল মিডিয়া থেকে অবসর ঘোষণা করেছিলেন ইমন। কিন্তু পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই সেই সিদ্ধান্ত বদল করেন। ভোটের মুখে ‘বাধ্য ছাত্রী’র মতো ইমনের এহেন পদক্ষেপই তাঁর নির্বাচনে লড়ার জল্পনা আরও পোক্ত করে। গায়িকার অনুরাগীদের একাংশও মুখিয়ে ছিলেন ভোটের ময়দানে তাঁকে দেখার জন্য। কিন্তু জল্পনাই সার! ছাব্বিশের বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় সাংগঠনিক স্ট্র্যাটেজিতেই জোর দিলেন তৃণমূল সুপ্রিমো। তবে এবার আর চুপ থাকলেন না ইমন। সোশাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্টে নিন্দুকদের কার্যত একহাত নিলেন গায়িকা।

Post a Comment

Previous Post Next Post