বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার পরেই তীব্র হয়েছে বারাসাতে গোষ্ঠী কোন্দল

শুধু বারাসাত বা বিজেপিতে নয়, অন্যান্য অনেক জায়গায় ও তৃণমূলের মধ্যেও প্রকট হয়েছে গোষ্ঠী কোন্দল। নিজের নাম বা নিজের পছন্দের নেতার নাম প্রার্থী তালিকায় না থাকার কারণে বৃহস্পতিবার রাতে বারাসাতে ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এবারের বিধানসভা নির্বাচনেও শংকর চট্টোপাধ্যায়কে বারাসত কেন্দ্রের প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিন নাম ঘোষণার কিছুক্ষণের মধ্যেই হরিতলা মোড়ে বিজেপি জেলা কার্যালয়ের সামনে শংকর বিরুদ্ধে পোস্টার পড়ে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও শংকরের দাবি, তৃণমূলের লোকজনই ভয় পেয়ে এরকম পোস্টার দিয়েছে।পোস্টারে দাবি করা হয়েছে, ২০২১ সালের নির্বাচনে শংকর চট্টোপাধ্যায় অর্থের বিনিময়ে বারাসত বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কাছে ‘বিক্রি’ করেছিলেন। আবার একটি পোস্টারে লেখা হয়েছে, শংকর চট্টোপাধ্যায় কত লক্ষ টাকার বিনিময়ে তৃণমূলের কাছে বারাসত জেলা কমিটি বিক্রি করেছেন তা তদন্ত করে দেখা হোক। 

বৃহস্পতিবার প্রার্থিতালিকা ঘোষণার পর এরকমই কিছু পোস্টার জেলা কার্যালয়ের সামনে একাধিক দেওয়ালে দেখা যায়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ইস্যুতে বিজেপির গোষ্ঠীকোন্দলের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। যদিও সেই অভিযোগ অস্বীকার করে শংকরের দাবি, বিজেপির উত্থানকে ভয় পেয়ে তৃণমূলই এই সব পোস্টার দিয়েছে । উল্লেখ্য, এই প্রথম ভাটপাড়ার বাইরে অন্য কোনও বিধানসভা কেন্দ্রে লড়ছেন অর্জুন। নোয়াপাড়া থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। ২০০১ থেকে ২০১৬ পর্যন্ত ভাটপাড়ায় তৃণমূলের টিকিটে টানা জয়ের রেকর্ড রয়েছে তাঁর। পরে বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে তিনি সাংসদ হন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে হারেন। এবার ভাটপাড়া আসনে বিজেপির হয়ে লড়বেন অর্জুনের ছেলে পবন সিং।

Post a Comment

Previous Post Next Post