রাহুলের মৃত্যুর পর ফের ভয়ঙ্কর ঘটনা দিঘায় ! তলিয়ে যেতে যেতে রক্ষা দাদু-নাতনির


দিঘা  : শুটিং করতে গিয়ে রাহুল বন্দ্যোপাধ্যায়ের জলে ডুবে মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ অনুগামীরা। সেই আকস্মিকতা, ভয়ঙ্করতা থেকে এখনও বেরোতে পারেনি মানুষ। এরই মধ্যে অনুরূপ অঘটন ঘটতে যাচ্ছিল দিঘায়। তবে বরাত জোরে রক্ষা পেলেন বেড়াতে আসে দাদু ও নাতনি।
রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে নুলিয়া , সকলেই দাবি করেছেন, হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা। রাহুলের মৃত্যু নিয়ে নানা প্রশ্নের উত্তর এখনও মেলেনি। কেন অভিনেতাকে তড়িঘড়ি উদ্ধার করা গেল না, কেন তাঁকে জলে খাবি খেয়ে মরতে হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু বুধবার দিঘা বেড়াতে আসা দাদু নাতনিকে উদ্ধার করলেন স্থানীয় নুলিয়ারাই। 
সূত্রের খবর, বেলঘরিয়া থেকে পরিবারের সঙ্গে দিঘা বেড়াতে এসেছিলেন দাদু ও নাতনি। বুধবারই তাঁরা দিঘায় এসে পৌঁছান। সকাল দশটা নাগাদ  নামেন স্নান করতে। আচমকা একটি ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান দাদু ও নাতনি। সমুদ্র ছিল উত্তাল। আরেকটু হলেই ঘটে যেত ভয়ঙ্কর বিপদ! কিন্তু বিষয়টি নজরে আসে নুলিয়াদের। তৎক্ষণাৎ তাঁরা উদ্ধার কাজে হাত লাগান। দুই জনকে উদ্ধার করে দিঘার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 

Post a Comment

Previous Post Next Post