মালদা ও মুর্শিদাবাদ রীতিমত উদ্বেগের কারণ অভিষেকের কাছে

দলীয় কর্মী ও নেতাদের নিয়ে হয়ে গেলে অভিষেকের 'লাস্ট মিনিট সাজেশন'। সেখানে তিনি আগামী কয়েকদিন কি করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তবে মালদা ও মুর্শিদাবাদ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা প্রকাশ করেছেন। প্রথম দফাতে মালদহ ও মুর্শিদাবাদে ভোট রয়েছে। রাজনীতির কারবারিরা বলছেন, ছাব্বিশের নির্বাচনে এই দুই জেলায় ভালো ফলের আশা করছে কংগ্রেস। অধীর চৌধুরী তিন দশক পর বহরমপুরে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। ভোটের কয়েক মাস আগে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরেছেন মালদহের গনি খান চৌধুরীর পরিবারের সদস্য মৌসম বেনজির নুর। তাতে উজ্জীবিত হয়েছেন মালদহের কংগ্রেসের কর্মীরা। এই পরিস্থিতিতে এই দুই জেলায় তৃণমূলের আসন ধরে রাখতে নেতাদের কী করতে হবে, তার বার্তা দিলেন অভিষেক।

আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। তার আগে মঙ্গলবার রাজ্যজুড়ে দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। ভার্চুয়াল ওই বৈঠকে দলের প্রার্থী, বিভিন্ন পৌরসভার মেয়র, ডেপুটি মেয়র, সাংসদ, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান এবং বিভিন্ন নির্বাচন কমিটির সদস্যরা অংশ নেন। সেখানে মালদহ ও মুর্শিদাবাদের নেতাদের অভিষেক বলেন, “মালদহ ও মুর্শিদাবাদে যাঁরা ভোটের দায়িত্বে আছেন, তাঁরা মানুষকে বোঝান যে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। কংগ্রেস কি বিজেপিকে কোথাও রুখতে পেরেছে? মানুষকে বোঝান। এরপরই তিনি বলেন, “কংগ্রেস নেতাদের জেতালে ওঁরা যদি কাল টাকা নিয়ে বিজেপিতে চলে যান, কী করবেন। এ কথা মানুষকে বোঝান।”

Post a Comment

Previous Post Next Post