শনিবারের খেলা জমে উঠেছে কেশিয়ারি ও কালনায়


শনিবারের খেলা জমে উঠেছে 
কেশিয়ারি ও কালনায় 

  একেই বলে ভোট বড়ো বালাই। শনিবার বাংলার বিভিন্ন প্রান্তে দুই দলের ৪জন হেভিওয়েট নেতার একাধিক কর্মসূচি। ইতিমধ্যে কেশিয়ারিতে  মমতা ও কালনায় মোদী শুরু করেছেন তাদের মিটিং। কালনার সভার জনসমুদ্র দেখে আপ্লুত প্রধানমন্ত্রী। চৈতন্য মহাপ্রভুর নামে ভাষণ শুরু করে তিনি বললেন, “এটা তো ট্রেলার মাত্র।” অন্যদিকে কেশিয়ারির সভা থেকে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা। বললেন, “ওরা অত্যাচারী।” ছাব্বিশে বাংলা দখলে মরিয়া বিজেপি। দফায় দফায় রাজ্যে আসছেন মোদি। শনিবার কালনার সভা থেকে তৃণমূলকে একহাত নিলেন তিনি। বললেন, “চৈতন্য মহাপ্রভুর পবিত্র ভূমিতে তৃণমূল পাপের রাজত্ব চালাচ্ছে। কিন্তু এটা আর চলবে না। ১৫ বছরের দুর্নীতির হিসেব হবে। ওরা মানুষকে ভয় দেখাচ্ছে। কিন্তু আর পারবে না। আমি এসেছি আপনাদের ভরসা দিতে।” 

  মোদি বলেন, জনপ্লাবন বলে দিচ্ছে, বাংলার মানুষ পরিবর্তনের জন্য তৈরি। আরও একবার আমজনতার সামনে তুলে ধরলেন ৬ গ্যারান্টি। আশ্বাস দিলেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে মাসে ঢুকবে ৩০০০ টাকা। চাকরি পাবেন বেকাররা। মোদির আশ্বাস, “বিজেপি ক্ষমতায় এলে সরকারি সমস্ত শূন্যপদ পূরণ হবে। শিল্প আসবে বাংলায়।” কালনার মঞ্চ থেকেই মোদির মুখে শোনা গেল নতুন স্লোগান, “ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন।”পালটা কেশিয়ারির সভা থেকে বিজেপিকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা, ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা-সহ একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন তিনি। তাঁর মনোনয়ন বাতিলের চক্রান্ত করা হয়েছিল বলেও এদিন মন্তব্য করে তিনি।

Post a Comment

Previous Post Next Post