'যাদের নাম বাদ দিচ্ছে, ৪ মের পরে আমাদের সরকার তাদের নাম তুলে দেবে ' মতুয়াগড়ে গিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়



'যাদের নাম বাদ দিচ্ছে, ৪ মের পরে আমাদের সরকার তাদের নাম তুলে দেবে ' মতুয়াগড়ে গিয়ে বললেন অভিষেক 

  রীতিমত তেতে উঠেছে বনগাঁ, রানাঘাটের মূলত মতুয়া অঞ্চলের রাজনীতি। মতুয়া অঞ্চলে গিয়ে গলা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁরা বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না এবং CAA ফর্ম পূরণ করবেন না। ৪ মে আমাদের সরকার গঠন হওয়ার পর এবং রানাঘাট ও বনগাঁয় তৃণমূল কংগ্রেস জেতার পর, আমাদের রাজ্য সরকারই আপনাদের নাগরিকত্ব ও পরিচয়পত্র প্রদান করবে।’ মতুয়া গড়ে সভা করতে গিয়ে এমনটাই আশ্বাস দিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বলেন, ‘যারা ডবল ইঞ্জিন সরকারের নামে আপনাদের আবেগ নিয়ে খেলা করেছিল, তারা আপনাদের ভোট পাওয়ার পর আপনাদেরই ‘বাংলাদেশি’ তকমা দিয়েছে।’ বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘ওরা বলেছিল, যে কোন‌ও শর্ত ছাড়াই নাগরিকত্ব দেবে, কিন্তু আজ CAA ফর্ম পূরণ করার সময় ওরা বাংলাদেশের নথি নথি চাইছে। যারা CAA ফর্ম পূরণ করছেন তারা মনে রাখবেন, এর অর্থ হল আপনি ঘোষণা করছেন যে আপনি অবৈধভাবে বাংলায় প্রবেশ করেছেন এবং আপনি ভারতীয় নন, বরং বাংলাদেশি।' 

  তিনি পরে আরো বলেন,'ওদের ফাঁদে পা দেবেন না। আমরা ২০১৯ সাল থেকে আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করছি। ওরা আপনাদের ভোটে জেতার পর আপনাদেরই ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চায়। অসমে NRC কার্যকর করার পর ১৯ লক্ষ মানুষের মধ্যে ১২ লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। বিজেপি আপনাদের চোখে জল চায় আর তৃণমূল কংগ্রেস আপনাদের মুখে হাসি ফোটাবে।’ বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘বিজেপি হয় আপনাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, নয়ত আপনাদের টাকা বা বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। বিজেপি জিতলে আপনারা অধিকার থেকে বঞ্চিত হবেন, আর তৃণমূল কংগ্রেস জিতলে আপনাদের অধিকার সুরক্ষিত থাকবে। অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেউ বাংলায় কথা বললে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো উচিত। আমাদের খাদ্যাভ্যাস এবং এমনকি আমাদের ভাষার জন্য আমাদের ‘বাংলাদেশি’ তকমা দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post