মঙ্গলবার বিকেল থেকেই CEO দপ্তরের সামনে সম্মুখ সমরে ছিলেন তৃণমূল ও বিজেপির সমর্থকরা। তখনকার মতো বিষয়টা সরিয়ে দেওয়া গেলেও আবার বুধবার সকালেই প্রতিবাদের পতাকা নিয়ে উপস্থিবিত হয়ে যান তৃণমূল কংগ্রেসের বিশাল বাহিনী। ফর্ম ৬ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি! মঙ্গলবারের পর আজ, বুধবারও সকাল থেকে চাপা উত্তেজনা সিইও দপ্তরের সামনে। এদিন সকাল থেকে ধরনা, অবস্থানে তৃণমূলের। এদিকে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীও মজুত রয়েছে।
ফর্ম ৬ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি! মঙ্গলবারের পর আজ, বুধবারও সকাল থেকে চাপা উত্তেজনা সিইও দপ্তরের সামনে। এদিন সকাল থেকে ধরনা, অবস্থানে তৃণমূল। এদিকে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীও মজুত রয়েছে। গতকাল মধ্যরাতেও তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা সিইও দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ, ধরনা দেখিয়েছিলেন বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে কমিশনের তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে। ‘এই ধরনের অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না’, সেই কথা কমিশনের তরফে বলা হয়েছে।