আর কে কে মন্ত্রী হচ্ছেন আজই ঠিক হয়ে যেতে পারে, দিনভর কী কী কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর?



মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর আজই কাজ শুরু করছেন শুভেন্দু অধিকারী। আজ দিনভর কী কী কর্মসূচি রয়েছে তাঁর?নিউটাউনের চিনার পার্কের বাসভবন থেকে রাজ্য বিজেপির কার্যালয়ে যাবেন শুভেন্দু অধিকারী।সেখানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করবেন তিনি। সকাল ৯টা নাগাদ দুজনের দেখা করার কথা।তারপর সকাল সাড়ে ৯টা নাগাদ নতুন মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা নবান্নে। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে।
দিনভর পাঁচটি বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।সকাল এগারোটা নাগাদ যে পাঁচ মন্ত্রী শপথ নিয়েছেন, সেই দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়ার সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী।সেই বৈঠকে তাঁদের দফতর দেওয়া হতে পারে। অর্থাৎ, দিলীপ, অগ্নিমিত্রারা কে কোন দফতরের মন্ত্রী হচ্ছেন, সেটা ঠিক হয়ে যাবে সোমবারই।পাশাপাশি অন্যান্য দফতরে কে কোন মন্ত্রী হবেন, তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার।দুপুর ১২টা নাগাদ সচিবদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।দুপুর দেড়টা নাগাদ সমস্ত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকেল ৪টে নাগাদ সমস্ত জেলার প্রশাসকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দিনের সর্বশেষ কর্মসূচি, বিকেল পাঁচটা নাগাদ রাজ্য পুলিশের ডিজি ও বিভিন্ন জেলার পুলিশ সুপারের সঙ্গে বৈঠক রয়েছে। সব মিলিয়ে নবান্নের কর্মসূচিতে পাঁচটি বৈঠক রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর।

Post a Comment

Previous Post Next Post