কলকাতা: ভোটের আগে নানান আর্থিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এর মধ্যে ছিল মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা। এ ছাড়াও রয়েছে বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ সুবিধা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী বিজেপি সরকারের জমানাতেও থাকবে, এদিন বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর এমন সিদ্ধান্তই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছিলেন, তা পালন করবে এই সরকার। আগে থেকে চালু কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না'। প্রথম মন্ত্রিসভা বৈঠকের পরেই স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 'কোনও বিদেশির এই প্রকল্পের সুবিধে পাওয়া উচিত নয়', এমনটাও জানিয়ে দিলেন।
উল্লেখ্য, তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন রাজ্যর মহিলাদের জন্য 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প চালু করে। যাতে মাসে ১৫০০ শেষ দেওয়া হয়েছে মহিলাদের। সংকল্পপত্রে এই টাকাই বাড়িয়ে দ্বিগুণ করার কথা বলেছে বিজেপি। সেই অনুযায়ী, প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার কথা তাদের