তাঁর আশ্বাস, বাংলার মানুষের স্বপ্নপূরণ করার কাজ করবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা যা গ্যারান্টি দিয়েছেন, সব পূরণ করার কাজ করবে বিজেপি সরকার, আশ্বাস ভাবী মুখ্যমন্ত্রীর। ভোটের আগে চার্জশিট প্রকাশ করেছিল বিজেপি। তৃণমূল আমলে কী কী দুর্নীতি হয়েছে, তা নিয়ে ওই চার্জশিট প্রকাশ করেছিল বিজেপি। এ দিন শুভেন্দু অধিকারী বলেন, ‘মহিলাদের উপর যা যা অত্যাচারের ঘটনা ঘটেছে, সব ঘটনার তদন্তের জন্য কমিশন বসবে। যত দুর্নীতি হয়েছে তার তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন বসানো হবে। দোষীদের শাস্তি দেওয়া হবে।’
নির্বাচনের আগে যে সংঙ্কল্প পত্র এনেছিল বিজেপি, সেটা সময়ে সময়ে পূরণ করা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী নির্বাচনের লক্ষ্যও বেঁধে দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, ‘ইতিবাচক কাজ করে, সঙ্কল্প পত্র কার্যকর করে আগামী নির্বাচনে ৬০ শতাংশের বেশি মানুষকে পাশে আনব।’ পশ্চিমবঙ্গকে নতুন করে নির্মাণের ডাক দিয়েছেন তিনি। কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করে বাংলার মানুষের প্রত্যাশা পূরণের কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।
এ দিন বক্তব্যের মাঝেই নরেন্দ্র মোদীকে সম্মান জানাতে সব বিধায়কদের উঠে দাঁড়িয়ে টানা ১ মিনিট হাততালি দিতে বলেন শুভেন্দু অধিকারী।