কাউন্সিলরকে ‘কুত্তা’ বলে অপমান সাংসদ সুদীপের! তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বেনজির সংঘাত


ভোট মিটতেই উত্তর কলকাতা জেলা তৃণমূলে বেনজির সংঘাত! হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংসদ-কাউন্সিলরদের কথা কাটাকাটি এবং তার ভাষা একেবারে মাত্রা ছাড়িয়ে গেল। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কাউন্সিলরদের একাধিক অভিযোগের জবাবে তাঁর কটূ মন্তব্য নিয়ে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে রবিবার সকালে। ভোটের ফলপ্রকাশের পর দলের অনেক কর্মী ঘরছাড়া। তাঁদের ঘরে ফেরাতে নিষ্ক্রিয় বলে অভিযোগের আঙুল তোলা হয় কলকাতা উত্তরের সাংসদ তথা জেলা সভাপতির বিরুদ্ধে। তার জবাবে তৃণমূল কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে ‘কুত্তা’ বলে অপমান করেছেন সুদীপ, এমনই অভিযোগ ওঠে। হোয়াটসঅ্যাপের কথোপকথন ভাইরাল হওয়ায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এল।
ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে, শনিবার রাতে উত্তর কলকাতা জেলার তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়তে সম্বোধন করে লেখেন, ‘সুদীপদা, আপনি উত্তর কলকাতার অঘোষিত সম্রাট। আপনার তো উচিত ছিল ঘরছাড়াদের ঘরে ঢোকানো। অথচ আপনি নিজেই ঘরে ঢুকে বসে আছেন। অনেক হয়েছে এবার ছাড়ুন। সুস্থ থাকুন, ভাল থাকুন।’ এতে সুদীপ ঘনিষ্ঠ সুনন্দা সরকার তাঁকে পালটা প্রশ্ন করেন, ‘তোমার এমএলএ কী করছে? যার এত পাওয়ার, নিজের দলের কর্মীদের কেস দিয়ে থানায় বসিয়ে রাখত, সে এখন কোথায়?’ এর জবাবে সুব্রত লেখেন, ‘শশী পাঁজা আর এমএলএ নেই। কিন্তু সুদীপদা এখনও এমপি এবং উত্তর কলকাতার প্রেসিডেন্ট।’

Post a Comment

Previous Post Next Post