৪ বছর আগেই বাঁকড়ায় দল তৈরী হয়েছিল


৪ বছর আগেই বাঁকড়ায় দল তৈরী হয়েছিল 

  এই মুহূর্তে তৃণমূলের অধিকাংশ সাংসদ ‘Nationalist Citizens Party of India’ নামে পরিচিত হতে চলেছেন। এরপরই NDA-তে সামিল তাঁরা। নিয়ম অনুযায়ী একই রাজনৈতিক দলের নামে দুটি নতুন ব্লক গঠন করা যায় না।  তাই নির্বাচন কমিশনে আবেদনকারী একটি অন্য রাজনৈতিক দলের নামে পরিচিত বিক্ষুব্ধ ব্লক। অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে এই পার্টির ভিত্তি আছে বলে দাবি করা হয়েছে। দিল্লিতে এবার মাস্টারস্ট্রোক বিদ্রোহী সাংসদদের। কাকলি ঘোষ দস্তিদার বলেন, “দেশের স্বার্থে NDA-এর সঙ্গে কাজ করব। NDA এর সঙ্গে কাজ করলেও লোকসভায় আলাদা বসার আবেদন জানাব।” ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে রয়েছেন বিক্ষুব্ধ  সাংসদরা। একটি ছবি সামনে আসে। এই বৈঠকেই স্পিকারকে চিঠি দিয়ে NCPIএর সঙ্গে মার্জার হওয়ার বিষয়টির আবেদন জানান কাকলিরা। চার বছরের পুরনো দলের সঙ্গে মিশেই NDA তে সামিল হলেন তাঁরা।

  ১.দলের নাম – আবেদনকারী দলের নাম: ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া

  ২. যে সংবাদপত্রে গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল:

মিলেনিয়াম পোস্ট – ইংরেজি বিজ্ঞপ্তি, পাশাপাশি সমিজ্ঞা নামে একটি হিন্দি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রকাশের তারিখ: উভয় ক্ষেত্রে ১৩-১০-২০২২

  ৩. 'ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের প্রস্তাব করা হয়েছে। এই দলের কার্যালয় বিবরা, হোল্ডিং নং-৪৭৯, গ্রাম নটপাড়া, পোস্ট অফিস- বাঁকড়া, থানা- বাঁকড়া, জেলা- হাওড়া, পিন-৭১১৪০৩-। ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া’-র নিবন্ধন নিয়ে যদি কারও কোনও আপত্তি থাকে, তবে এই বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে ভারতের নির্বাচন কমিশন, নির্বাচন সদনে জানানো যেতে পারে।

  ৪. দলের ঠিকানা

বিবরা, জোত নং-৪৭৯, গ্রাম নটপাড়া, ডাকঘর- বাঁকড়া, থানা- বাঁকড়া, জেলা- হাওড়া, পিন-৭১১৪০৩।

Post a Comment

Previous Post Next Post