কলকাতা : 'ঋতব্রত-তৃণমূল' ছেড়ে ফের 'কালীঘাট তৃণমূল'-এ যোগ দিলেন এক বিধায়ক। 'মমতার সঙ্গেই আছি', দাবি আমডাঙার বিধায়ক কাসেম সিদ্দিকির। 'ভুল বুঝিয়ে ঋতব্রত তৃণমূল-এ নিয়ে যাওয়া হয়েছিল, হয়েছিল সাময়িক বিভ্রান্তিও', কুণাল ঘোষের সঙ্গে সাংবাদিক বৈঠক করে দাবি আমডাঙার বিধায়কের। অন্যদিকে, নতুন দাবি করেছেন কুণাল ঘোষ। 'কালীঘাট তৃণমূল-এর সঙ্গেই আছে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়ক, প্রয়োজনে গোপন ব্যালটে ফ্লোর টেস্ট হোক', চ্যালেঞ্জ কুণাল ঘোষের।