ফের উত্তাল হবে দিল্লি ? এই দিন প্রতিবাদ মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির



ফের উত্তাল হতে পারে রাজধানীর পরিস্থিত। নতুন করে প্রতিবাদ মিছিলের ডাক দিল ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party) । দলের অভিযোগ, জেন-জির (Gen Z) প্রতিবাদীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার। তার প্রেক্ষিতেই নতুন করে প্রতিবাদ মিছিল করবে সিজেপি (CJP Fresh Protest)।

কবে নতুন করে প্রতিবাদ মিছিল করবে দল
ককরোচ জনতা পার্টির তরফে বলা হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর নতুন করে এই প্রতিবাদ কর্মসূচির উদ্য়োগ নেওয়া হয়েছে। যুবরা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করবেন। দলের মুখপাত্র সৌরভ দাসের অভিযোগ, ২৫ জুলাই সরকারের কথাতেই তারা প্রতিবাদ আন্দোলন তুলে নেন। যদিও পরবর্তীকালে দেখা যাচ্ছে, সরকারের জেন-জিদের দাবি মানেনি। যুব প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার। তারই প্রতিবাদে ফের মিছিলের ডাক দেওয়া হয়েছে।

কোথা থেকে কত পর্যন্ত হবে মিছিল 
আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে নিউ দিল্লি পুলিসের সদর দফতর পর্যন্ত এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল হবে। সৌরভ দাসের অভিযোগ, দলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সরকারের সদিচ্ছা নিয়েই সন্দিহান। গত ২৫ জুলাই আন্দোলনের সময় যুব প্রজন্মকে যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা পালন করা হয়নি। ওই প্রতিবাদ মিছিলে NEET ছাত্রদের পরিবারের লোকজন হাঁটবেন। ওখানে থাকবে আত্মহত্যা করা ছাত্রদের পরিবার। 

Post a Comment

Previous Post Next Post