রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক তৃণমূল নেতা জেলে ঢুকেছেন। কারও বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তো কারও বিরুদ্ধে উঠেছে বিপুল দুর্নীতি ও অন্য়ান্য অসামাজিক কাজের অভিযোগ। এবার হাওড়ার মঙ্গলাহাটে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূলের প্রাক্তন পুরপিতা শৈলেশ রাইকে। তাঁকে গাজীপুর থেকে গ্রেফতার করেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ ছিলেন শৈলেশ, এমনটাই জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে।