ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে বাধা নেই! অ্যাকাউন্ট ফ্রিজ মামলাতেও হাই কোর্টে স্বস্তি অভিষেকের


অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার কলকাতা হাই কোর্টে স্বস্তি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে ফের হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। এই মামলায় বিচারপতি কৃষ্ণা কৃষ্ণা রাওয়ের মন্তব্য, “আপনারা কারোর বিরুদ্ধে পদক্ষেপ করলে আগে জানান। নির্ধারিত সময়ে কাজ না হলে তারপর ব্লক করুন। এটা কোনও সমাধান নয়।” আদালতে ব্যাঙ্ক জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট কার্ড-ডেবিট কার্ড সক্রিয় করা হয়েছে। অ্যাকাউন্টও ডি-ফ্রিজ করা হয়েছে।
বৃহস্পতিবারই এই মামলার শুনানিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের উদ্দেশে বিচারপতি মন্তব্য করেন, “কর্তৃপক্ষ কি অভিষেকের মুখ দেখতে চাইছে?” এদিন আদালতে ব্যাঙ্কের আইনজীবী বলেন, আমরা কখনও বলিনি ওঁনাকে (অভিষেক বন্দ্যোপাধ্যায়) সশরীরে আসতে হবে। বৃহস্পতিবারের মামলার শুনানি অভিষেকের অ্যাকাউন্টের কেওয়াইসির প্রসঙ্গ টেনেছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আদালতে অভিষেকের আইমনজীবী অয়ন ভট্টাচার্যের প্রশ্ন তোলেন, কেওয়াইসি না হলে আংশিক ফ্রিজ করা যায়। তাও নোটিশ সহ। আরবিআই গাইডলাইন মেনে কাজ করতে হবে। ব্লক কেন করা হল? এই প্রসঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে আইনজীবী জানান, ২০১০ সালের গাইডলাইন দেখুন। আমাদের তাঁকে উদ্দেশ্যপ্রনোদিত হেনস্তার কোনও ইচ্ছা নেই। এটা টেম্পোরারি ব্লকিং। দু’পক্ষের সওয়াল-জবাব শুনে এবং ব্যাঙ্কের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে আদালতের নির্দেশ দেয়, অভিষেকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সক্রিয় করে অ্যাকাউন্ট ডিফ্রিজ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post