আগামী সপ্তাহে কোন-কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ?
অগাস্ট ২৫ : কোচি, তিরুবনন্তপূরম, বিজয়ওয়ারা ব্যাঙ্কগুলিতে মিলাদ-উন-নবি, প্রথম ওনাম, মিলাদ-ই-শরিফের কারণে এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অগাস্ট ২৬ : পাশাপাশি বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, নাগপুর, নায়দিল্লি, পাটনা, রাইপুর, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপূরমে ইদ-ই-মিলাদ, বড়ভাফত, মিলাদ-উন-নবী উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অগাস্ট ২৮ : আমদাবাদ, ভোপাল, দেহরাদুন, গ্য়াংটক, জয়পুর, জম্মু,কানপুর,কোচি, লখনউ, শিমলা , শ্রীনগরে রাখি/ ইদ-ই-মিলাদ-উন-নবি/ শ্রী নারায়না গুরু জয়ন্তী/ আয়ানকালি জয়ন্তী উপলক্ষ্য় ছুটি থাকবে।
অগাস্ট ৩০ : রবিবারের কারণে সারা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
সব ঠিক করে রিজার্ভ ব্যাঙ্ক
ব্যাঙ্কে যাওয়ার আগে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, রিজার্ভ ব্যাঙ্ক প্রতি বছর আলাদা করে সারা বছরের ছুটির তালিকা ঘোষণা করে এবং তাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে। সেই তালিকা অনুযায়ী ছুটি পান ব্যাঙ্ককর্মীরা। আর এই ছুটির দিন জানা থাকলে আপনি সহজেই আপনার কাজ গুছিয়ে রাখতে পারবেন।
এদিকে, ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনে লেনদেনের সুবিধা পাবেন আপনি। সেই ক্ষেত্রে ব্যাঙ্কের জন্য হাতরাতে হবে না আপনাকে। তবে কিছু ক্ষেত্রে কেবল মাত্র ব্যাঙ্কের শাখায় গিয়ে কাজ থাকলে অগাস্টের আগেই সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ।
আপনার অ্য়াকাউন্টও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে থাকলে অবশ্যই জানা উচিত এই বিষয়ে। অন্যথায় বড় সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ব্যাঙ্ক। জানানো হয়েছে, এই নির্দিষ্ট দিনের মধ্যে ব্যবস্থা না নিলে বন্ধ হয়ে যাবে এই নির্দিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট।
সোশ্যাল মিডিয়ায় কী বার্তা ব্যাঙ্কের
সম্প্রতি গ্রাহকদের একটি সতর্ক বার্তা দিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। যেখানে বলা হয়েছে, কোনও ব্যক্তির অ্যাকাউন্টে যদি গত তিন বছরে ধরে কোনও লেনদেন না হয়ে থাকে ও অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য হয়ে থাকে,তাহলে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেবে কর্তৃপক্ষ। আসলে ওই অ্যাকাউন্টগুলিতে প্রতারণামূলক লেনদেন হওয়ার ঝুঁকি থেকে যায়, সেই কারণে গ্রাহকদের সুরক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে PNB।