শুরুতে জুড়ল 'বহুজন', নাম বদল হচ্ছে NCPI-এর? কাকলি ঘোষ দস্তিদারের পুত্রের পোস্টে বিতর্ক। বঞ্চিত মানুষের উন্নয়নের জন্য উদ্যোগ, দাবি কাকলি পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের। ২০ জন সাংসদ NCPI-তেই আছি, এখনও আলোচনা হয়নি, জানালেন মালা রায়। 'এটা কোনও পার্টি নাম বদল নয়। কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ। সমাজতান্ত্রিক ব্যবস্থা যেখানে সকলের জন্য কাজ করা হবে', দাবি তৃণমূল ত্যাগী NCPI-সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের।