কীভাবে ঘটল দুর্ঘটনাটি ?
পিউডব্লিউডি (PWD) অফিসের কাছে গাড়িটির সিলিন্ডার ফেটে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। এরপর গাড়িটি একটি রেলিং ভেঙে বিপরীত দিক থেকে আসা যে ইনোভা এসইউভি-তে বিধায়করা ছিলেন, সেটির সঙ্গে ধাক্কা খায়।
নিয়ন্ত্রণ হারানো চারচাকা গাড়িটি চালাচ্ছিলেন আশুতোষ পাণ্ডে নামে বছর ৩২-এর এক যুবক। যিনি তাঁর স্ত্রী ও দুই বাচ্চাকে নিয়ে গাড়িতে ছিলেন। অন্যদিকে, ইনোভা গাড়িতে লেখা রয়েছে- 'কর্ণাটক সরকার'-এর বোর্ড। যাতে ওই দুই বিধায়ক ছিলেন। দুর্ঘটনায় ছয়জনই সামান্য আহত হয়েছেন। তাঁদের দ্রুত এলএনজেপি (LNJP) হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
পরিবারটি লক্ষ্মী নগর থেকে আইটিও-র (ITO) দিকে যাচ্ছিল বলে খবর। সংঘর্ষের ফলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ইনোভা গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর গাড়ির সবকটি এয়ারব্যাগ খুলে যাওয়ার দৃশ্য দেখা গেছে। দুর্ঘটনাটি ঘটার পরপরই পুলিশকর্মী ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যান। খবর পেয়ে আইপি এস্টেট থানার পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছায় এবং ক্ষতিগ্রস্ত গাড়ি দু'টিকে দেখতে পায়। ঘটনাস্থলে দমকল বাহিনীকেও ডাকা হয়েছিল এবং রাস্তা থেকে গাড়ি দু'টি তৎপরতার সঙ্গে সরিয়ে নেওয়া হয়। এই দুর্ঘটনার কারণে আইটিও (ITO) ক্রসিংয়ে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। কী করে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।