কলকাতা : পুজোর আগে রাজ্যের প্রবীণ ও বিধবা মহিলাদের হাতে বর্ধিত হারে বার্ধক্য ও বিধবা ভাতা তুলে দেওয়া শুরু করল রাজ্য সরকার। প্রবীণ ও বিধবা মহিলাদের ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে ১,৫০০ টাকা করা হয়েছে। নবান্নে এক অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে বর্ধিত হারে ভাতার টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন , নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভাতার পরিমাণ বাড়ানো হল। বিজেপি সরকারের আরও এক প্রতিশ্রুতি পূরণ হল।
সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, “অযোগ্য কাউকে ভাতা দেওয়া হবে না।” অর্থাৎ নির্দিষ্ট সরকারি নিয়ম ও যোগ্যতার ভিত্তিতেই নতুন করে উপভোক্তাদের নির্বাচন করা হবে।