দল প্রার্থী করায় খুশি ! নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা? আজই মনোনয়ন


নন্দীগ্রাম : ফের ব্যাটেলফিল্ড নন্দীগ্রাম। নন্দীগ্রাম উপনির্বাচনে প্রায় সব দলই তার প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বাকি রয়েছে শুধু বিজেপি । নন্দীগ্রাম বিজেপিরই জেতা আসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসন। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন তিনিই। একপ্রকার নিশ্চিত প্রার্থীর নাম।
আনুষ্ঠানিকভাবে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী ঘোষণা না হলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ যে প্রার্থী হচ্ছেন, তা যেন একপ্রকার নিশ্চিত। নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিবমন্দিরে পুজো দেওয়ার পরে হাসিরানি রথ নিজেই জানান, তাঁকে দল প্রার্থী করায় তিনি খুশি। মঙ্গলবারই হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়া হবে এবং সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
হলদিয়ার কদমতলার কাছে একটি সভা করার পর র‍্যালি করে SDO অফিসে মনোনয়ন জমা দিতে যাওয়ার কথা রয়েছে। 

Post a Comment

Previous Post Next Post