নন্দীগ্রাম ও রেজিনগরে কোন প্রতীকে লড়বে 'কালীঘাট-তৃণমূল' ? কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিলেন কল্যাণ...



নয়াদিল্লি : নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনে লড়বে 'কালীঘাট-তৃণমূল।' কিন্তু কী সিম্বল নিয়ে লড়বে তারা ? এই প্রশ্নের জবাব খোলসা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন কল্যাণ। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, আপনারা কি পরিকল্পনা করছেন নন্দীগ্রাম এবং রেজিনগরে লড়বেন ? উত্তরে তৃণমূল সাংসদ স্পষ্ট বলেন, 'আমরা তো নন্দীগ্রাম-রেজিনগর দু'টোতেই লড়ব।' স্বাভাবিকভাবেই পরবর্তী প্রশ্ন যেটা আসে, জোড়াফুল চিহ্নে লড়বেন নাকি...? এই প্রশ্নের জবাবে 'কালীঘাট-তৃণমূল'-এর প্রতিনিধি কল্যাণ স্পষ্ট জানিয়ে দেন, "যতক্ষণ পর্যন্ত না নির্বাচন কমিশন বলে যে আমাদের সিম্বল দেওয়ার অধিকার নেই ততক্ষণ পর্যন্ত আমরা নিজের সিম্বল নিয়ে লড়ব।"
৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই উপনির্বাচনে ঘাসের ওপর জোড়াফুলের প্রতীকে লড়বে কোন তৃণমূল ? 'কালীঘাট-তৃণমূল' না 'ঋতব্রত-তৃণমূল'?তৃণমূলের প্রতীক এবং তহবিলের ওপর কার অধিকার থাকবে? এই পরিস্থিতিতে আজ 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'-এর সঙ্গে বৈঠক করল জাতীয় নির্বাচন কমিশন। বৈঠক শেষে উভয়পক্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়।

Post a Comment

Previous Post Next Post