কৌশিকী অমাবস্যায় কালীঘাটে পুজো মুখ্যমন্ত্রী শুভেন্দুর, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পবিত্র কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে বৃহস্পতিবার কালীঘাট মন্দিরে দেবী দক্ষিণাকালীর চরণে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি মন্দিরে পুজো ও প্রার্থনা করে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। পুজো শেষে ভক্তদের মধ্যে দেবী দক্ষিণাকালী মায়ের প্রসাদও বিতরণ করেন মুখ্যমন্ত্রী। কৌশিকী অমাবস্যাকে ঘিরে এদিন কালীঘাট মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজোকে কেন্দ্র করে মন্দির এলাকায় ছিল বিশেষ ধর্মীয় আবহ।