রাজ্যের দুই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। রেজিনগর ও নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা করল হাত শিবির। শুক্রবার রাত্রে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রেজিনগর উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন কংগ্রেসের জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহিল কাফি। নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হয়েছে মিলন প্রধানকে।