কেদারনাথ : কেদারনাথ যাওয়ার পথে বড় বিপত্তি। হেলিকপ্টারে ধরা পড়ল প্রযুক্তিগত ত্রুটি। বাধ্য হয়ে দেহরাদুনে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি। সূত্রের খবর, হেলিকপ্টারে ৬ জন যাত্রী ছিলেন, সবাই এখন নিরাপদেই।
দেহরাদুন থেকে কেদারনাথ যাওয়ার পথেই হেলিকপ্টারে ধরা পড়ে ত্রুটি । দেহরাদুনেই স্টেডিয়ামে জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি । ত্রুটি ঠিক করার পর ফের কেদারনাথের উদ্দেশে উড়ে যায়।