কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর



কলকাতা: মহালয়ায় মেগা ইভেন্ট। রেড রোডে শোভাযাত্রা। ইডেনে দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রীর। চোখ ধাঁধানো ড্রোন থেকে আতসবাজি, নাচ, গান। বাজল ৩ হাজার ঢাক, হল গিনেস রেকর্ড।
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এবার ১২ হাজারের বেশি পুজোকে অনুমোদন দেওয়া হয়েছে। কাল থেকে অনুদান বিলি হবে। সরকারের আবেদনে সাড়া দিয়ে, সাহায্য না নেওয়া ২০০ পুজো কমিটিকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর।   
মুখ্যমন্ত্রীর কথায়, 'আমরা বলেছিলাম শাস্ত্র, পরম্পরা, ঐতিহ্য, সংস্কৃতি। এটা মেনে এবারের দুর্গাপূজার সূচনা হল দেবী পক্ষে মাতৃপক্ষে। সকালের মহালয়ার তর্পণ থেকে রেড রোডে রোড শো থেকে শেষে কালচারাল ইভেন্ট রোড শোতে আমরা আকাশপথে মাকে আজকে আনিয়ে নিয়েছি কলকাতাতে। সব মিলিয়ে সুন্দর প্রোগ্রাম হয়েছে, আপনারাও উপভোগ করেছেন। আমি আশা করব এবারের পুজো খুব ভালো হবে।'

পাশাপাশি তিনি এও বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই সরকার আসার পরে কলকাতা এবং রাজ্য মিলে মোট বারো হাজার চারশো নতুন দুর্গাপুজো হচ্ছে এবং কোনো পুজো কমিটিকে পুলিশি বাধা, প্রশাসনের বাধায় পড়তে হয়নি, হাইকোর্টে যেতে হয়নি। নতুন সরকারের আমলে পঁচিশের দুর্গাপুজোর তুলনায় বারো হাজার চারশোটি নতুন দুর্গাপুজো প্রমাণ করে পশ্চিমবঙ্গের বাঙালিদের যে সংস্কৃতিক ঐতিহ্য পরম্পরা তার দ্বার উন্মোচিত করেছে এই সরকার। এবার বাকিটা আশা করব সবার সম্মিলিত প্রয়াসে সুন্দর হবে।'                                                                              

অন্যদিকে, গড়ে উঠছে নতুন বাংলা। অল্প সময়ের মধ্যেই আমরা উপলব্ধি করতে পারছি, পরিবর্তন কী। ইডেন গার্ডেন্সে দুগাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য রাজ্যপালের।       

Post a Comment

Previous Post Next Post