মহাসপ্তমীতে বাংলায় শাহ! বেলুড়-বালি হয়ে শ্রীভূমি, ঘুরে দেখবেন পুজো মণ্ডপ



পালাবদলের পর এবার বাংলার প্রথম দুর্গাপুজো। সূত্রের খবর, মহাসপ্তমীতে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সকালে বেলুড় মঠ পরিদর্শনের পর দিনভর একাধিক মণ্ডপে যাবেন তিনি। চুটিয়ে উপভোগ করবেন বাংলার দুর্গাপুজোর আমেজ।
দুর্গাপুজো মানেই বাংলার মানুষের কাছে আবেগ। সকলে বছরভর অপেক্ষা করেন স্রেফ এই সময়টার জন্যই। আর এবারে দুর্গাপুজো যে অন্যবারের তুলনায় একেবারে আলাদা, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, বিজেপি ক্ষমতায় আসার পর এটাই প্রথম দুর্গাপুজো। আর সরকার যে বাঙালিকে এই সময়টায় উপহারে ভরিয়ে দিতে চায় তার প্রমাণ মিলেছে মহালয়ার সন্ধ্যায়। ইডেনের মেগা ইভেন্টের প্রশংসা শোনা গিয়েছে সকলের মুখে। আগে জানা গিয়েছিল, মহালয়ার সন্ধ্যায় ইডেনে উপস্থিত থাকবেন অমিত শাহ। কিন্তু পরবর্তীকালে তাঁর সফর বাতিল হয়ে যায়।
সূত্রের খবর, মহালয়ায় আসতে পারেননি তিনি ঠিকই, তবে মহাসপ্তমীতে বাংলায় থাকবেন শাহ। ওই দিন এয়ারপোর্ট থেকে সোজা সৌজন্য যাবেন তিনি। অষ্টমীর সকালে বাংলায় ঘুরবেন তিনি। সকালে বেলুড় মঠে যাবেন শাহ। সেখান থেকে বালির দেশবন্ধু ক্লাবের পুজো পরিদর্শনে যাবেন শাহ। ফিরে সৌজন্যে যাবেন তিনি। এরপর দেড়টা নাগাদ চেতলা ২৪ পল্লি দুর্গাপুজো পরিদর্শনে যাওয়ার কথা শাহের। ২ টোয় চেতলা থেকে শোভাবাজার রাজবাড়ি যাবেন তিনি। এরপর যাবেন শ্রীভূমি। সেখান থেকে বেরিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন শাহ।

Post a Comment

Previous Post Next Post